শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) দিনগত গভীর রাতে নিজ বাড়িতে সাপের দংশনে প্রাণ হারান তিনি।

হাসিবুল হাসান জনি ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এরশাদ আলীর ব্যক্তিগত চেম্বারের অফিস সহকারী এবং একই কোর্টের মুহুরী হিসেবে দীর্ঘদিন কর্মরত।

তিনি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ জনিকে দংশন করে। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেননি। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনির মৃত্যুতে ঝিনাইদহ আইনজীবী সমিতিসহ সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে শেষ বিদায় জানায়।

একজন সদালাপী, দায়িত্বশীল ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে জনি সবার কাছে প্রিয় ছিলেন। 

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির একাধিক সদস্য গভীর শোক প্রকাশ করে বলেন, “জনির মতো একজন বিশ্বস্ত ও আন্তরিক মুহুরীকে আমরা হারালাম। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।”

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকেই।

খালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি:

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ