শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আজান দিতে যাওয়ার সময় প্রাণ গেল মুয়াজ্জিনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মসজিদে আজান দিতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে বুলু মিয়া (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। 

রোববার (৩ আগস্ট) ভোরে নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। সেসময় ওই মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা দেখার পর পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়। পরিবারের কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ