রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীপুর উপজেলার উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর: বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত এ মিছিলে "এই সমাজ ভাঙ্গতে হবে, দ্বীনের বিজয় আনতে হবে" — এ শ্লোগান ধারণ করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ আল ফরিদি, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, উপজেলা সভাপতি মাওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ, পৌর ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও যুবসমাজকে দীনমুখী করাই এ মিছিলের মূল উদ্দেশ্য।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ