শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৬৩ জনের নামে মামলা, গ্রেপ্তার ৬


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে সংগঠনটির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান শুক্রবার বিকেলে গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫–২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার নুর নবী ওরফে রাজু (৩১) ও আবদুল আহাদ (১৮), শরিফুল ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শ্রাবণ (১৯), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের জাহিদুল হাসান (১৯), সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মো. আরমান (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক পর্যন্ত ২৫-৩০ জন কিশোর ও তরুণ ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করে। মিছিলে ‘শেখ হাসিনা ফিরবে’ ও ‘অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে’ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন।

মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ফেস্টুন ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।

ওসি লিটন দেওয়ান জানান, “গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন এজাহারনামীয় আসামি এবং একজন অজ্ঞাত আসামি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ