শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তালিমি মজলিস অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা শাখার আওতাধীন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি তা’লিমী মজলিস। 

শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ফজরের নামাজের পর থেকে শুরু হওয়া এ মজলিসে ইসলামী চেতনা জাগরণ, আদর্শ সমাজ গঠন এবং সংগঠনের সদস্যদের দ্বীনি শিক্ষা ও আদর্শে বলীয়ান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মজলিসে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুল্লাহ সাকিব, যুব মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ আল ফরিদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, শ্রীপুর উপজেলা সভাপতি মাওলানা হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীলবৃন্দ।

মজলিসে বক্তারা বলেন, “আদর্শ ও ইমানদার নেতৃত্ব তৈরিতে তালীমি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দ্বীনি দায়িত্বশীলতা ও সংগঠনের কাঠামো বুঝে কাজ করতে হবে।” তারা সংগঠনের লক্ষ্য, কর্মপদ্ধতি ও তরুণ প্রজন্মের অগ্রণী ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

তালীমি মজলিসটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে দ্বীন, দাওয়াহ ও আন্দোলনের প্রতি নবউদ্দীপনা সৃষ্টি হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ