শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

তিন দিন ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আবদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পড়াশোনায় খারাপ করার জেরে তিরস্কার করায় মাদরাসা ছাত্র আবদুল্লাহ তালুকদারকে (১২) তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় সে বরিশাল নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোডের বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। 

মাদরাসা ছাত্রের বাবা রিয়াজ তালুকদার সোমবার (২৮ জুলাই) বলেন, কয়েক মাস আগে আবদুল্লাহ সাগরদী এলাকার একটি মাদরাসা থেকে হেফজ পাস করে। এরপর গত শুক্রবার অন্য একটি মাদরাসায় কোরআন শুনানি দিতে যায় আবদুল্লাহ। শুনানি চলাকালে সঠিকভাবে কোরআন বলতে না পারায় শিক্ষকরা তাকে কোরআনের তৃতীয় পারা থেকে ফের মুখস্থ করতে বলে। এই বিষয়টি বাসায় বললে শুক্রবার সন্ধ্যায় আবদুল্লাহর মা তাকে তিরস্কার করেন।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ