শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে সিগন্যাল বিভ্রাটের জেরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ‘লালমনি এক্সপ্রেস’-এর দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলস্টেশনের উত্তরে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন এবং ঢাকাগামী লালমনি এক্সপ্রেস।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল, এ সময় বিপরীত দিক থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল লালমনি এক্সপ্রেস। হঠাৎ সিগন্যাল ত্রুটির কারণে দু’টি ট্রেন একই লাইনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশেই উল্টে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানান, উদ্ধার কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত জানানো হবে।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নির্ধারণ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।"

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ