শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কচুয়ায় ইবনে শাইখুল হাদিসের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের কচুয়ায় আগামী ২ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)। এই জনসভাকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে শনিবার (২৬ জুলাই) কচুয়ায় স্থানীয় ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, নিচিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, পৌর সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম, জেলা পর্যায়ের দায়িত্বশীলগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাওলানা মামুনুল হকের আগমনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, জনসভা সফল করতে প্রতিটি মসজিদের খতিবদের মাধ্যমে প্রচারণা চালানো হবে, এলাকাভিত্তিক টিম গঠন করে দাওয়াতি কাজ চালানো হবে এবং ছাত্র-তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, কচুয়া ডিগ্রি কলেজ মাঠে ২ আগস্ট বিকেল ৩টায় এই জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় কচুয়া ও আশপাশের এলাকা থেকে লাখো মানুষের সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ