শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সমকামিতার অভিযোগে ডুয়েটের ৭ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)–এ সমকামিতায় জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার এবং নৈতিক শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক উৎপল কুমার দাস জানান, গত ১৯ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে কয়েকজন শিক্ষার্থীকে ‘গেস্টরুমে’ আটক করে সমকামিতার অভিযোগ তুলে প্রতিবাদ করেন শিক্ষার্থীদের একটি দল। তারা উপাচার্য বরাবর লিখিত অভিযোগও জমা দেন।

তিনি বলেন, "অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সুষ্ঠু তদন্ত ও শিক্ষার পরিবেশ রক্ষায় জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সাত শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে।"

উপাচার্যের নির্দেশক্রমে ২২ জুলাই কেএনআই হলের তিনজন এবং এসটি হলের দুইজন শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়। এরপর ২৪ জুলাই একই অভিযোগে কেএনআই হলের একজন ও বিজয় ২৪ হলের আরেকজন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি করেন, ডুয়েটের হলে সমকামিতার প্রবণতা বাড়ছে এবং এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তারা বিগত কয়েক মাস ধরে সংগ্রহ করেছেন। তারা শুধু সাতজন নয়, আরও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনার তদন্তে ডুয়েটের ইইই বিভাগের অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ