শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাইলস্টোন ট্রাজেডি: ভোলার নাদিয়া আর নেই, ভাই নাফিস মৃত্যুশয্যায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মৃত নাদিয়া ও তার ভাই নাফিস

ভোলা প্রতিনিধি, হাসনাইন আহমেদ হাওলাদার

রাজধানী ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত ভোলার দৌলতখানের দুই সন্তান, তাহিয়া তাবাসসুম নাদিয়া (১৩) ও তার ভাই নাফিসের জীবন-মৃত্যুর সংগ্রাম শোকাবহ এক দৃশ্য তৈরি করেছে।

বুধবার রাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাদিয়া মৃত্যুবরণ করেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

সূত্রে জানা যায়, মাইলস্টোন স্কুলের ভবনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে নাদিয়া ও তার ভাই নাফিজ (৪র্থ শ্রেণির ছাত্র) গুরুতর আহত হয়েছিলেন। তাদের বাবা আশরাফুল ইসলাম নিরব একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে তিনি শোকাহত।

নাদিয়ার ভাই নাফিজ গুরুতর অবস্থায় রয়েছেন। নাফিসের শরীরের ৮০% দগ্ধ হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটময়। একদিকে মেয়ের মৃত্যু, অন্যদিকে ছেলের মৃত্যুশয্যায় বাবা আশরাফুল ইসলাম বার বার মূর্ছা যাচ্ছেন, যা পুরো পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত।

এই ট্রাজেডির পর, দৌলতখান উপজেলার এই পরিবারটি এক দুঃস্বপ্নের মধ্যে পড়েছে। তাদের জন্য এটি এক বড় ধরনের ধাক্কা, যেখানে একদিকে সন্তান হারানোর বেদনা, অন্যদিকে বেঁচে থাকা সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ