শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কিশোরগঞ্জে মাদরাসা ছাত্রদের ‘প্রতিরোধ দিবস’ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জে কওমি মাদরাসাগুলোর আয়োজনে পালিত হয়েছে 'মাদরাসা রেজিস্ট্যান্স ডে'। 

সোমবার (২১ জুলাই) আছরের নামাজের পর কিশোরগঞ্জের স্বাধীনতা চত্বরে পুরাতন থানায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি বলেন, "২১ জুলাই শুধু একটি তারিখ নয়, এটি সাহস, আত্মত্যাগ ও সত্যের প্রতীক। মাদরাসা ছাত্ররা ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাদের রক্তে যাত্রাবাড়ীর পথ রঞ্জিত হয়েছিল।"

আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মুফতি আব্দুর রহিম বলেন, "ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত সব সময় আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। আমাদের ইতিহাসে তাদের অবদান অম্লান। আগামীতেও যদি কোন স্বৈরাচার মাথাচাড়া দেয়, তবে আমরা তাদের প্রতিহত করব।"

ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক আলমগীর হোসেন তালুকদার বলেন, "বর্তমান সরকারের প্রধান কাজ হলো জুলাই ঘোষণাপত্র এবং ২৪ গণহত্যার বিচার বাস্তবায়ন করা। এবং মাদরাসা ছাত্রদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দেয়া উচিত।"

আল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম নাদিম জানান, "মাদরাসা শিক্ষার্থীদের অবদান স্মরণে দিবস ঘোষণা হলেও স্থানীয় প্রশাসন কোনো সহায়তা করেনি। আমরা তাদের কাছে গিয়েও কোনো প্রতিক্রিয়া পাইনি, যা আমাদের জন্য এক চরম অবমূল্যায়ন।"

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদরাসা ছাত্রদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদানের দাবি তোলেন।

জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ