রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

এদেশের মানুষ শরিয়াভিত্তিক বিনিয়োগে উৎসাহিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুধু বন্ড মার্কেট নয়, শরিয়াহভিত্তিক মার্কেটের সম্পূর্ণ অবকাঠামোটাই পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, যাদের অধিকাংশই সুদভিত্তিক বিনিয়োগ করার পরিবর্তে শরিয়াহভিত্তিক বিনিয়োগ তথা সুদবিহীন বিনিয়োগে উৎসাহিত।

সোমবার (২১ জুলাই) বিএসইসি গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের এক সভায় তিনি এসব কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের কথা চিন্তা করে শরিয়াহভিত্তিক সিকিউরিটিতে বিনিয়োগে উৎসাহিত করার নিমিত্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (শরিয়াহ অ্যাডভইজারি কাউন্সিল) রুলস ২০২২ প্রণীত হয়েছে। দেশের পুঁজিবাজারের জন্য ইসলামিক শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজে বিনিয়োগের নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করবে।

সভায় কমিটির সদস্য বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এবং বিএসইসির অতিরিক্ত পরিচালক ও শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েটেরর আহ্বায়ক শেখ মো. লুৎফুল কবির অংশগ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ