রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা হেফাজতে ইসলামের ১৫১ সদস্যের কমিটি গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাহমুদুল হাসান (কিশোরগঞ্জ প্রতিনিধি)||

হেফাজতে ইসলাম বাংলাদেশ- কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি ঘোষণা উপলক্ষে রোববার (২০ জুলাই) ঐতিহাসিক শহিদী মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা শাব্বির আহমাদ রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।

সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা শাব্বির আহমাদ রশীদকে সভাপতি ও মাওলানা হিফজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ - কিশোরগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জাতিসংঘের মানবাধিকার মিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, বিশ্ববাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান এবং আফ্রিকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নীরব ভূমিকা তাদের অকার্যকর প্রমাণ করেছে, তারা নিরপেক্ষ নয়। বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার যৌক্তিকতা নেই, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই অবিলম্বে এই অফিসের কার্যক্রম বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সংঘটিত শাপলা চত্বর, ২০২১-এর আন্দোলনসহ সকল খুন-গুম ও নির্যাতনের নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা এসবের বিচার কিসাস হিসেবে চাই।

এ সময় আরও বক্তব্য রাখেন, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা শেরজাহান, মাওলানা আনজার শাহ তানিম, মাওলানা এরশাদুল হক, মাওলানা নূরুল আলম, মাওলানা শুআইব বিন আব্দুর রওফ, মাওলানা ইলিয়াস কাসেমী, মাওলানা আব্দুল্লাহ সাদেক, মাওলানা তানভির প্রমুখ।

সভায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতীব, মাদরাসার মুহতামিম ও শিক্ষকবৃন্দসহ বিপুল সংখ্যক আলেম-ওলামা অংশগ্রহণ করেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ দ্বীনি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ