শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শৈলকুপায় খেলাফত মজলিসের প্রার্থী আসাদুজ্জামান (লাল), প্রতীক রিক্সা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা,ঝিনাইদহ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস প্রথম ধাপে ২২৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

ঘোষিত তালিকায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসাদুজ্জামান (লাল)। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শৈলকুপায় গণসংযোগ ও দাওয়াতি কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, খেলাফত মজলিস দেশের রাজনৈতিক কাঠামোয় দ্বিকক্ষীয় সংসদব্যবস্থার পক্ষে অবস্থান নেয়। দলটি নিম্নকক্ষে আংশিক এবং উচ্চকক্ষে পূর্ণ অনুপাতিক প্রতিনিধিত্ব চালুর দাবি জানায়। তার মতে, বর্তমান এককেন্দ্রিক শাসনব্যবস্থা জনগণের প্রকৃত মতামত প্রতিফলনে ব্যর্থ।

তিনি গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও শাস্তির দাবি করেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ