শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভোলায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


রোববার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা এলাকার আমির হোসেনের বাড়ির পাশে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন—শফিউল (৮) ও ইসমাইল (৬)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং একই পরিবারের সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুদের কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা। বাড়ির আশপাশে খুঁজেও না পেয়ে তিনি পাশের খালে নেমে প্রথমে কাউকে পাননি। পরে দ্বিতীয়বার খালে নামলে তিনি দেখতে পান, দুই শিশু পানিতে ডুবে আছে। দ্রুত তিনি একজনকে নিজেই উদ্ধার করেন এবং অপরজনকে বাড়ির এক আত্মীয় উদ্ধার করে।

দুই শিশুকে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের বাবা কবির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চার সন্তানের মধ্যে তিন ছেলে, এক মেয়ে। ছোট দুই ছেলেকে একসাথে হারিয়ে যেন সবকিছুই শেষ হয়ে গেল।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ