রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু উত্তর থানার সামনে তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ ( শুক্রবার ১১ জুলাই ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখি ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এরপর একটি জিপ ও দুটি বাসকে ধাক্বা দেয়। ইমাদ পরিবহনের ধাক্কা লেগে ইলিশ পরিবহনের একটি বাস উঠে পড়ে একটি অটোরিকশার উপর।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।

স্থানীয় একজন অটোচালক বলেন, অন্যদিনের তুলনায় আজ এখানে ভিড় কম ছিল। অন্যথায়  বড় ধরনের প্রাণহানি ঘটতো। 

স্থানীয়রা বলছেন, পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের উচ্চগতি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার অভিযোগ করা হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ