শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চান্দিনায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর উদ্যোগে ইমাম খতীব ও মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে চান্দিনা বাজারের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কাতার শাখার সভাপতি শায়খ ওয়ালী উল্লাহ আল-গাজী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, কুমিল্লা কালাকচুয়া আল-হেরা দাওয়অতুল হক মাদ্রাসার মুহতামিম মাওলানা মোফাজ্জল হোসাইন।

এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, মাওলানা জাকির সালেহ আরমানী, মুফতী সাদেক মাহমুদ বিন নূরী, মাওলানা মতিউর রহমান ফরাজী, মাওলানা ইসমাইল হোসাইন, মুফতী মাহমুদল হাসান মোহাম্মদী, মাওলানা মফিজুল ইসলাম ফরিদী, মাওলানা আরিফুর রহমান, মাওলানা কামাল উদ্দিন ভুইয়া, মাওলানা আবুবকর সিদ্দিকী, মাওলানা কামাল হোসাইন ফরাজী, মাওলানা জোবায়ের খান ফরাজী, আরো উপস্থিত ছিলেন চান্দিনার বিভিন্ন মসজিদের ইমাম খতিব, সভাপতি মুফতি ইসমাইল হোসাইন, ইমাম চান্দিনা কেন্দ্রীয় জামে মসজিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আরিফুর রহমান, সহ-সভাপতি মুফতী যোবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া, মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, সহ সেক্রেটারী কামাল হোসাইন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জোবায়ের খান ফরাজী সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজালাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন প্রমুখ।

পরে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন চান্দিনা শাখার কমিটি গঠন করা হয়। এতে চান্দিনা কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম মুফতি ইসমাইল হোসাইন কে সভাপতি ও মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী কে সেক্রেটারী করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ