শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১০ই জুলাই  ইবনে শাইখুল হাদিসের  যশোর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি মিটিং সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদ বিন মুমতাজ । যশোর প্রতিনিধি

আগামী ১০ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের যশোর আগমন ও গন সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বিকাল তিনটায় জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে  এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যশোর সদর থানার প্রতিটি ইউনিয়ন থেকে দায়িত্বশীল এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দায়িত্বশীল অংশগ্রহণ করেন এবং আগামী ১০ জুলাই বৃহস্পতিবার এর গণসমাবেশকে সফল করার জন্য জরুরী দিকনির্দেশনা ও মতামত পেশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা হাফেজ বেলায়েত হোসেন,  মাওলানা নাজির উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মুফতী ওবায়দুল্লাহ শাকির , মুফতি রফিক শোয়াইব মুফতী তাওহীদুর রহমান, মাওলানা আলমগীর হোসেন , মুফতি শহিদুল্লাহ কাসেমী, মুফতি মহিউল ইসলাম , মাওলানা শফিকুল ইসলামপ্রমুখ ।

এদিকে পরামর্শসভা শেষে বাদ আছর আল্লামা মামুন হক সাহেবের আগমন উপলক্ষে এক মোটরসাইকেল র‍্যালি শহরের মনিহার থেকে দড়াটানা হয়ে সার্কিট হাউস চার খাম্বার মোড় হয়ে চৌরাস্তা এসে শেষ হয়

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ