শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে মাদরাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (৬ জুলাই) সকালে গাজীপুর মেট্রো থানার দেওয়ালিয়া দিঘীর পাড় গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে মো. জুনায়েদ (১২)। সে বাবা-মার সঙ্গে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ি চার রাস্তার মোড় আল ইসলামিয়া ক্যাডেট মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। অন্যজন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে মো. আব্দুল মোমিন (১২)। সে তার বাবা-মার সঙ্গে এনায়েতপুরের মামুনের বাড়িতে ভাড়া থেকে একই  মাদরাসায় পড়াশোনা করতো।

বিভিন্ন সূত্রে জানা যায়, সকালে তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। 

বেলা ১১টার দিকে ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিল শিশুরা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুজনের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ মাটিতে তোলা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। পরে ওই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ