রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

সিলেটে হেফাজতে ইসলামের দুয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গতকাল ৫ জুলাই শনিবার, বাদ আসর সিলেট কালেক্টরেট জামে মসজিদে ২০১৩ সালে শাপলা চত্ত্বর, ২০২১ সালে ব্রাহ্মণবাড়ীয়া ও হাটহাজারী এবং ২০২৪ সালে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর চালানো নির্মম গণহত্যায় শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন, হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম জালালী, সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা সামীউর রহমান মুসা, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মাহমুদুল হাসান।

আলাচকবৃন্দ সকল গণহত্যার জন্য বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকাকে দায়ী করে তাদের যথাযথ বিচার ও আহত এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবী করেন। দেশব্যাপী হেফাজতের নেতা-কর্মীদের উপর অবশিষ্ট সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানান।

পরিশেষে দেশপ্রেমিক ও ইসলামের জন্য জীবন উৎসর্গকারী সকলের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাফেজ আসজাদ আহমদ। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ