রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

অনলাইনেও দান করা যাবে পাগলা মসজিদে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে দান করা যাবে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চালু করা হয়েছে ‘পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স’-এর অনলাইন ডোনেশন ওয়েবসাইট (www.paglamosque.org)।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় মসজিদ প্রাঙ্গণে নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা মসজিদের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। অনেকেই দান করতে চাইলেও নির্ভরযোগ্য মাধ্যমের অভাবে করতে পারছিলেন না। মানুষ যেন প্রতারিত না হয় এবং ঘরে বসেই নিরাপদে দান করতে পারে-এই উদ্দেশ্যে এই অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

জেলা প্রশাসক আরো জানান, আগ্রহীরা এখন থেকে www.paglamosque.org ওয়েবসাইটে গিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই দান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, পাগলা মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেশের অন্যতম বড় এই মসজিদে প্রতিবছর বিপুল পরিমাণ দান আসে। সেই অর্থ সমাজসেবা, দুঃস্থদের সহায়তা এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ