বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সাতক্ষীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ৩০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন:

প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেম, আমিনুর রহমান (ভোরের আকাশ), বেলাল হোসেন (ডিবিসি নিউজ), সোহরাব হোসেন (অনির্বাণ)
সহ আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস ক্লাবে একটি সভার প্রস্তুতির সময় অতর্কিতে একদল যুবক লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রেস ক্লাব চত্বর রণক্ষেত্রে পরিণত হয়।

আবুল কাশেম অভিযোগ করেন, ক্লাবের কথিত সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী এবং মাদকাসক্তরা এই হামলা চালিয়েছে। “দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ক্লাব দখল করে রেখেছে এবং ভিন্নমত দেখলেই হামলার আশ্রয় নিচ্ছে,” — বলেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

হামলার পর সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা এটিকে সাংবাদিকতার ওপর “চরম আঘাত” ও “গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা” বলে উল্লেখ করেন।

ঘটনার পরপরই সাতক্ষীরা প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ