বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা প্রাণ গেল মাদরাসা ছাত্রীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক ছাত্রী।

রোববার (২৯ জুন) দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনস্থ পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইফাত রিমু (১৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। 

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফুল ইসলাম জানান, দুপুরে ইফাত রিমু মাদরাসার এক সহপাঠীর সাথে বাড়ি ফিরছিল। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখী সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর চালক ও সহকারি গাড়ি ফেলে পালিয়ে গেছে বলে জানান ওসি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ