বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

৮ দিন পর অপহৃত মাদরাসা শিক্ষার্থী উদ্ধার, দুই অভিযুক্ত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা থেকে অপহৃত এক মাদরাসা শিক্ষার্থীকে আট দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

তিনি জানান, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জ থানা এলাকার একটি মাদরাসা থেকে সাত বছর বয়সী রাসেলকে অপহরণ করা হয়। পরে তার মুক্তিপণের জন্য ১৫ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, অপহরণকারীরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে শিশুটিকে লুকিয়ে রাখে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে জামালপুর সদরের ছোনটিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং সোহেল ও ইমরান নামে দুই অপহরণকারীকে আটক করা হয়। শিশুটিসহ আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ