বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশগামী বাস দুর্ঘটনার কবলে, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই যশোর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে আসছিলেন।

শনিবার (২৮ জুন) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় দলীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। 

নিহত ব্যক্তিরা হলেন বাসের যাত্রী যশোর সদর উপজেলার মধুগ্রামের জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মো. জালাল (৬৫), চিকিৎসক আ. হালিম (৫৫) ও বাসটির চালকের সহকারী হাসিব (৩২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস পরিবহনের একটি বাস চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এরপর উভয় যানবাহনই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে আঘাত হানে। 

ঘটনাস্থলে জিল্লুর রহমান ও মো. জালাল নিহত হন। পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেয়ার পর চিকিৎসক আ. হালিম ও বাসটির চালকের সহকারী হাসিবকে মৃত ঘোষণা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ