বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

গাজায় গণহত্যার প্রতিবাদে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আবদুল্লাহ ফিরোজী (সাভার প্রতিনিধি)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 আজ ১১ এপ্রিল, শুক্রবার বাদ জুমা এই কর্মসূচিতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হাই। প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেম ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদ হাসান হাবিবী, মুফতি রফিকুল ইসলাম, বলিয়ারপুর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, ভূঁইয়াবাড়ি মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ, রওজাতুল কোরআন মাদরাসার মুহতামিম মুফতি রেদওয়ানুল হক রমজান, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাভারের সেক্রেটারি মুফতি ইলিয়াস আহমাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আলী আকবর কাসেমী বলেন, “গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বের শান্তিকামী মানুষদের একসঙ্গে কার্যকর ভূমিকা নিতে হবে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। ইসরায়েলি পণ্য বর্জন করা এখন সময়ের দাবি। সরকারের প্রতি আহ্বান জানাই—পাসপোর্টে ‘Except Israel’ পুনর্বহাল, গোপন কোনো চুক্তি থাকলে তা প্রকাশ, গাজায় মানবিক ত্রাণ সহায়তা ও আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে হবে।”

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শেষ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ