বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মা পড়তে বলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সৌদি আরব প্রবাসী আমিনুর রহমানের ছেলে। সে উপজেলার বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পরীক্ষার আগের দিন পড়াশোনা না করায় শাসন করেন তার মা। এই অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। বাড়ির লোকজন দেখে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। খবর পেয়ে পুলিশ কুমুদিনী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ