রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

দারুল উলুম বনশ্রীর সবক ইফতেতাহ করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া মাদানিয়া বারিধারা থেকে সদ্য বিদায় নেওয়া প্রবীণ শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর ১৪৪৬-৪৭ হিজরির সবক ইফতেতাহ করেছেন। তিনি এই মাদরাসারও শায়খুল হাদিস। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বুখারি শরিফের দরসের মাধ্যমে সবক ইফতেতাহ করেন।

এ সময় মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদসহ আসাতিজায়ে কেরাম উপস্থিত ছিলেন। ইফতেতাহি দরসে মুখ্য আলোচক হিসেবে বয়ান করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মকবুল হুসাইন ও মুফতি ইকবাল হুসাইন। প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বারিধারার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রতিষ্ঠানটি থেকে বিদায় দেয় কর্তৃপক্ষ। পরে তিনি উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায় শায়খুল হাদিস পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ