বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

উলিপুরে কয়েলের আগুনে পুড়ল দিনমজুরের ঘর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে এক দিনমজুরের তিনটি ঘরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ৩টার দি‌কে উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আম্বার হোসেনের ছেলে হোসেন আলী প্রতিদিনের ন্যায় বুধবার রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।

মধ্যরাতে হঠাৎ কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। মুহূর্তে তা বাড়ির চার‌দি‌কে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে গোয়াল ঘরসহ তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দিনমজুর হোসেন আলী জানান, তার অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তবে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।’

এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ