বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রূপসা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাগেরহাটের কাটাখালিতে বাসচালককে মারধরের প্রতিবাদে খুলনার রূপসায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এর ফলে খুলনার রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাস চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রূপসা আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী গণমাধ্যমকে বলেন, ভোরে কাটাখালিতে বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাসচালক বাচ্চুকে মারধর করে। এর প্রতিবাদে সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন।

বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, বাসচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ