বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফিলিস্তিনকে রক্ষা করা মুসলিম জাতির ঈমানি দায়িত্ব: মাছুম আহমদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

“ফিলিস্তিনের মুক্তি এখন কূটনৈতিক ইস্যু নয়, বরং মুসলিম উম্মাহর ঈমানি দায়িত্ব” বলে মন্তব্য করেছের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী। 

গতকাল সোমবার গ্লোবাল স্ট্রাইক-এর সমর্থনে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা ও ইসরাইল বিরোধী আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।

দুধরচকী বলেন, ইসরাইল আজ নগ্ন গণহত্যা চালাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম নেতৃত্বের নিষ্ক্রিয়তা এই অপরাধকে বাড়িয়ে দিচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ- কাউকেই রেহাই দিচ্ছে না ইহুদিবাদী সন্ত্রাসীরা। মুসলিমরা যদি এখনও জাগ্রত না হয়, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনের বিজয় অদূরেই। আল-কুদস ও আকসা মসজিদের মর্যাদা রক্ষার লড়াই শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মাহর। বিশ্ব নেতাদের প্রতি তাঁর আহ্বান, ইসরাইলকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করুন, তাদের মিত্রদের মুখোশ খুলে ধরুন। পাশাপাশি ইসরাইল ও তাদের মিত্রদের পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে।

সাবেক ইমাম ও খতীব, কদমতলী মাজার জামে মসজিদ সিলেটের এই আলেম জনগণকে গ্লোবাল স্ট্রাইক-এর সংহতি প্রকাশে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ