বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিতি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১০ জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। সোমবার (৭ এপ্রিল) এক আদেশে বলা হয়েছে, বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা জানিয়ে সব মাদারাসা প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী ১০ জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ-সুপারদের বলা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, নির্দেশিত সময়ের পরে মাদরাসাগুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোন শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ