বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাজশাহীতে দুটি বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে রাজাশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন নাসিম আলী (৩২), জুয়ালে রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলের নেতাকর্মীরা রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এ ঘটনায় আহত ৫০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাতে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ