বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরিদল। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্কে পদ্মা নদী এলাকায় দর্শনার্থীদের ভিড় জমে। অধিকাংশ দর্শনার্থী শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নদীতে ভ্রমণ করে। অন্যদের মতো নিহত স্বামী-স্ত্রীসহ আরো ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকাটি নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ স্রোতে ডুবে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হন।
সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরিদল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। আজ শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ