বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোর জেলা প্রতিনিধি :

ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে "ইফাদাতুল উম্মাহ ব্লাড ব্যাংক" এর কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে ও এতিম অসহায়দের সন্মানে আজ যশোর কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী উবায়দুল্লাহ শাকির এর সভাপত্বিতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ সভাপতি  ও দারুল আরকাম মাদরাসা যশোর এর মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী তাওহীদুর রহমান, মুফতী রফীক শোয়াইব, মাওলানা সুলাইমান হুসাইন আরকামী, মাসুদুর রহমান রানা প্রমুখ।

ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বলেন, মানবসেবা ইসলামের অন্যতম এক বিধান। রসূলুল্লাহ সা. বলেছেন, মানুষ যতোদিন মানুষের সাহায্যে এগিয়ে আসবে ততোদিন মানুষ আল্লাহ'র সাহায্যপ্রাপ্ত হবে। সুতরাং আল্লাহ'র সাহায্য পেতে হলে আমাদেরকে  সুখে দুখে মানুষের পাশে দাঁড়াতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ