রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

দীঘিনালা বোয়ালখালী বাজারে ভয়াবহ আগুন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
 
খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী বাজারে ভয়াবহ  আগুনে ২০টির মতো দোকাল পুড়ে ভষ্ম হয়ে গেছে। 

বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাতই আগুনের ফুলকি দেখতে পান তারা। মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। 

ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোয়ালখালীর নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ