রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি নীট কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তারা এই অবরোধ করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পরেন মহাসড়কে চলাচলকারীরা।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় একটি ‘হ্যাগ নীট ওয়্যার’ নামের একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি মানছে না।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ