রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ

ফরিদপুরের ভাঙ্গায় স্বাস্থ্য কমপ্লেক্সের দালালদের জেল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দালাল চক্রের ছয় জন মহিলা সদস্যকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কারাদন্ড প্রদান করা হয়। পরে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া এদেরকে ৬ দিনের সাজা প্রদান করেন এবং দালাল চক্রের ঐ ছয় সদস্যকে ভাঙ্গা থানা পুলিশ  তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন, তাসলিমা (৩০), কোহিনুর (৩০), নাজমা (৩৮), পারভিন আক্তার (৩৫), মুন্নি (২৫), ফাহিমা (৩৫) নামক কে ধারা-১৮৮ পেনাল কোড অনুয়ায়ী

এদেরকে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

সূত্রে জানা যায়, এরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র সদস্য এরা বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে আগত রোগীদের কৌশলে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময় রোগীদের কাছ থেকে প্রতারণা করে থাকে। এরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগীদের নিয়ে যায় এবং ক্লিনিক থেকে দালালরা মোটা অংকের একটি কমিশন নেয় বলে এবিষয় অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে দালালি করার অভিযোগে দালাল চক্রের ৬ সদস্যকে আটক করে ধারা-১৮৮ পেনাল কোড অনুযায়ী এদেরকে ছয় দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ