শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা

বুয়েট-চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কোরআনে হাফেজ দুই যমজ ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পবিত্র কোরআনের হাফেজ দুই যমজ ভাই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মো. আজহারুল ইসলাম।

এই শিক্ষার্থীদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

জানা যায়, চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন। অন্যজন চট্টগ্রাম থেকে এমবিএ করছেন।

আবুল কাশেম জানান, তার হাফেজ যমজ দুই সন্তান হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিলেন।

পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ ৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপর তারা দুজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর একজন বুয়েটে এবং একজন চুয়েটে উত্তীর্ণ হন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ