বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মসজিদের ছাদে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা বেলাল উদ্দিন (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নূরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নূরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ