বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে বর্তমানে সৌদি আরবে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সৌদি আরবের তায়েফে ক্যাম্প করছে তারা। অনুশীলনের বিরতিকে কাজে লাগিয়ে দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরাহ পালন করেছেন।

বাংলাদেশের জাতীয় ফুটবল দল গত তিন বছর যাবত সৌদি আরবে ক্যাম্প করছেন। আর গত দুই বছর যাবত ওমরাহ পালন করছেন তারা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।’

ওমরাহ পালনের পর বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।’

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ