রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগ জঙ্গি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

সোমবার (৬ জানুয়ারি ২০২৪) দুপুর একটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে কোটা আন্দোলনে নিশংস হামলাকারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের সাজ্জাদ হোসেন নামের এক কর্মীকে আটক করা হয়।

শিক্ষার্থীরা রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রলীগ জঙ্গি সাজ্জাদ হোসেনকে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে হস্তান্তর করে। প্রক্টরিয়াল বডি জঙ্গিটিকে বেলা সাড়ে তিনটায় পুলিশের হাতে হস্তান্তর করে।

পরীক্ষা কমিটির নিরাপত্তায় গোপনে অন্য রুমে মাস্টার্সের ছয়টা পরীক্ষা দিয়েছে এই জঙ্গি নেতা। এতে ক্ষুধ্ব শিক্ষার্থীরা। তারা "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?" স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব জানান, "সাজ্জাদ হোসেন নামের ছাত্রলীগ জঙ্গি নেতা আমার ডিপার্টমেন্টের ছোট ভাই হৃদয় তাড়ুয়াকে হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো। এমন সন্ত্রাসীকে ক্যাম্পাসে দেখে আমরা বিস্মিত। এদের এখনো বিচার না হওয়া প্রশাসনের ব্যর্থতা নির্দেশ করে।"

আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী জানান, "আমরা তার ফোন চেক করে জানতে পারি যে, সে এখনো চারটি ফেসবুক আইডি দিয়ে হুমকী এবং উগ্রবাদী প্রচারণা চালিয়ে আসছে। হতে পারে গুপ্ত হামলার সাথে এরাই জড়িত।"

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ