শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর

ডাম্পট্রাক ভর্তি কম্বলসহ চোরাকারবারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ভারতীয় ৫৬ পিস কম্বলসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ। সোমবার ভোররাতে উপজেলার সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে ঝিনাইগাতীর হলদিগ্রাম বিজিবি’র টহলরত দল একটি ডাম্পট্রাকসহ তাদের আটক করে।

আটকৃতরা হল সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া ও শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল।

বিজিবি হলদিগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ীর ভারত সীমান্তঘেঁষা পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় ভোররাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়।  এসময় চেরাই পথে আনা ৫৬ পিস ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করা হয়।একই সাথে কম্বল পরিবহনের কাজে ব্যবহৃত ডাম্পট্রাকটিও জব্দ করা হয়। জব্দকৃত মালামাল নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ