বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের জুলাই জাদুঘরের প্রথম দিনের সব টিকিট মুহূর্তেই শেষ

দুর্গাপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার,আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার,উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া উচিত প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান প্রতিবন্ধীদের পাশে থেকে কাজ করার জন্য।

আলোচনা শেষে এ দিবস উপলক্ষে শিশু-বৃদ্ধসহ ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ