বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

এর আগে রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। ঘটনায় আহত হয়েছেন ফজলুপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় একদল সন্ত্রাসী বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা করে। হামলার সময় কার্যালয়ে থাকা যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবদল নেতা মো. শাহজাহানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে।

ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ