নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী সহোদরকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার ওই প্রবাসী সহোদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী প্রবাসী রুহুল আমিন (৩৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গনু দফাদার বাড়ির সাহাব উল্যার ছেলে এবং দুবাই প্রবাসী। অভিযুক্ত সহোদর আব্দুর রহিম (৩২) ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৮ সালে রুহুল আমিন দুবাই চলে যান। এরপর ২০২৪ সালে দেশে ফিরে আসেন। প্রবাসে থাকার সময় মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আ