বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া চকচকা এলাকায় মজিদুল ইসলাম নামে এক মাছ চাষির পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ৩৫ লাখ টাকার মাছ মরে গেছে। এতে তার অর্ধ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান মজিদুল।

বুধবার সকালে ক্ষতিগ্রস্ত চাষি মজিদুল ইসলাম পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এক বছর আগে তিন একর আয়তনের ৬টি পুকুর লিজ নিয়ে কৈ, শিং, টেংরা এবং পাবদা মাছ চাষ শুরু করেন মজিদুল। লক্ষাধিক টাকা বিনিয়োগ করে দীর্ঘ সময় ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। সোমবার রাত ১টা পর্যন্ত পুকুরের সব মাছ সুস্থ ছিল। তবে মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে এবং অনেক মাছ ইতোমধ্যে পচে গেছে। পুকুর পাড়ে পড়ে থাকা বিষের ট্যাবলেটের প্যাকেট দেখে নিশ্চিত হন গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি, মজিদুলকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি নজরুল ইসলাম জানান, আমার সব শেষ হয়ে গেল। এখনো মাছের খাদ্যের দোকানে ২০ লাখ টাকা বাকি। কিভাবে এই টাকাগুলো শোধ করব বুঝে উঠতে পারছি না। সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। শত্রুতাবশত কে বা কারা আমার এত বড় ক্ষতি করেছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় ভুক্তভোগী মজিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ