বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

নগরকান্দা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দিনকাল ও ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন।

শনিবার নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট চলে। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন (খবরপত্র), সহসভাপতি এহসানুল হক মিয়া (খোলাচোখ), সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কণ্ঠ) এবং মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এএসএম সাইয়াদুর রহমান বাবলু। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক শামসুল হুদা হুদু ও মাহবুব আহাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ