বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

বাল্যবিয়ে পণ্ড, কনের চাচার অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় কনের চাচাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, গোপন সংবাদে জানতে পারি- রুবাইয়া আক্তারের (১৫) বাল্যবিয়ে চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেয়া হয়। পরে কনের চাচা ফয়েজ উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

ইউএনও আরও বলেন, ওই কিশোরীর বাবা একজন প্রবাসী। অভিযানে কিশোরীর বয়স প্রমাণের কাগজপত্র চাইলে পরিবারের লোকজন তা দেখাতে ব্যর্থ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ