বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাছান, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলার চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের অধীনে আয়োজিত ‘২৪ তম বৃত্তি পরীক্ষা’র বৃত্তি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন।

চান্দিনা থানাস্থ দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মুফতি শোয়াইব বিন শফিক আওয়ার ইসলামকে জানিয়েছেন, মহাসম্মেলনে আলোচক ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

* শাইখুল হাদিস আল্লামা নূরুল হক, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

* মাওলানা আশেক এলাহী, পীর সাহেব উজানী।

* মাওলানা নজির আহমদ, শাইখুল হাদিস, জামিয়া নূরিয়া টঙ্গী।

* মুফতি বশিরুল্লাহ, মুহাদ্দিস, মাদানী নগর মাদরাসা।

* মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

* মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

* বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিল

* মাওলানা লোকমান মাজহারী

* মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, হেড মুহাদ্দিস চান্দিনা আল আমিন কামিল মাদরাসা

* বিশিষ্ট ওয়ায়েজ ও দায়ি মাওলানা আনিছুর রহমান আশরাফী

* মুফতি রাফি বিন মুনির সহ আরো অনেক বরেণ্য ওলামায়ে কেরাম।

সম্মেলনে সভাপতিত্ব করবেন চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমাদুল্লাহ।

জানা গেছে, এ ইসলামী মহাসম্মেলনে গত বছরের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে উত্তীর্ণ ৫৩০ জন ছাত্র-ছাত্রীকে লক্ষাধিক টাকার মূল্যবান কিতাবাদি পুরস্কার হিসেবে দেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ